1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:30 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

অসুস্থ ফখরুলের পাশে কাদের সিদ্দিকী

  • আপডেট টাইম : Monday, April 2, 2018
  • 368

বাংলা ফটো নিউজ : চিকিৎসাধীন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে গিয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে দেখতে তিনি সেখানে যান। বঙ্গবীর তার শারিরীক অবস্থা চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন। কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী খবরটি নিশ্চিত করেছেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: ফাওয়াজ হোসেন শুভ।

তিনি বলেছেন, বুকে ব্যথা নিয়ে মহাসচিব সকালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় তার রক্তচাপও কম ছিল। আমরা সব ধরনের পরীক্ষা করিয়েছি। তিনি আশঙ্কামুক্ত। বড় কোনো সমস্যা তার নেই। শুভ জানান, আগামীকালের মধ্যেই মহাসচিব বাসায় চলে যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews