1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে যৌতুকের দাবিতে গৃহবধূকে গলাটিপে হত্যার অভিযোগ

  • আপডেট টাইম : Sunday, March 20, 2022
  • 1199

বাংলা ফটো নিউজ : সাভারে যৌতুকের দাবিতে মারধরের পর গলাটিপে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীকে অভিযুক্ত করে ওই গৃহবধূর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত স্বামী শাওন ইসলাম (২৩) সে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দক্ষিণ মৈস্তাপাড়া এলাকার মালু মিয়ার ছেলে। নিহত জিনিয়া আক্তার জেরিন মানিকগঞ্জ জেলার দেরগ্রাম এলাকার জামাল উদ্দিনের মেয়ে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে অভিযুক্তের সঙ্গে মেয়েকে বিয়ে দেন বাদী। এরপর থেকেই ছেলের চাকরীর জন্যে ১০ লাখ টাকা দাবি করে আসছিলো বিবাদীর পরিবার। ভুক্তভোগী বাবার বাড়িতে ওই টাকা চাইতে অপারগতা জানানোয় তাকে মারধর করতো তার স্বামী। এনিয়ে সালিশ মিমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয় বাদী। এরপর বাদীর কাছে তার বাড়ির স্থাবর-অস্থাবর সব সম্পত্তি লিখে দেয়ার দাবি জানায় অন্যথায় মেয়েকে তালাক দেয়ার হুমকি দেয় অভিযুক্ত।

 

একপর্যায়ে রাতে বাদীকে একটি নম্বর থেকে ফোন করে তার মেয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বলে জানায় অভিযুক্ত। খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পান তিনি পৌঁছানোর আগেই মেয়ে মারা যাওয়ায় তার সুরতহাল শেষে মরদেহের ময়নাতদন্তের জন্যে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখানে গিয়ে মেয়ের মরদেহ দেখতে পান বাদী।

এতে আরও বলা হয়, বাদীর ধারণা গতকাল সকাল ১১টারদিকে যৌতুকের দাবিতে মারধরের পর গলাটিপে তার মেয়েকে হত্যা করে থাকতে পারে। ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতেই মরদেহ সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে রাখা হয়। এ ঘটনায় বিবাদীর সঙ্গে তার পরিবারও জড়িত থাকতে পারে। এর যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজল হক বলেন, ঘটনাটি প্রথমে আত্মহত্যার কথা বলা হয়েছিলো।পরে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ভুক্তভোগীর পরিবার হত্যার অভিযোগ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews