1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:49 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় গ্রাহকের কোটি টাকা নিয়ে লাপাত্তা এক সমিতি

  • আপডেট টাইম : Monday, March 21, 2022
  • 441

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় গ্রাহকের কাছ থেক কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে এক সমিতি লাপাত্তা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের ওই সমিতি মুনাফার প্রলোভন দেখিয়ে উপজেলার পাঁচ শতাধিক গ্রাহকের কাছ থেকে আমানত সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি।

তাদের সমবায় অধিদপ্তরের নিবন্ধনও রয়েছে। প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের পর আমানত খুইয়ে এখন পথে বসেছেন হাজারো গ্রাহক। এঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা গত দুই দিন ধরে ভাড়া নেওয়া ওই প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়েছেন।

 

গ্রাহক ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আশুলিয়ার জামগড়ার ছয়তলা এলাকায় একটি ভাড়া বাড়ি নিয়ে চেতনা মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান খোলেন ১৪ জন ব্যক্তি। পরে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে এক লক্ষ টাকায় মাসে এক হাজার টাকা লাভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের টাকা জমা দেওয়ার পরামর্শ দেন। গত কয়েক মাসে ওই এলাকার প্রায় পাঁচ শতাধিক শ্রমিকসহ বিভিন্ন মানুষ সেখানে প্রায় কয়েক কোটি টাকা সঞ্চয় করেন। পরে গ্রাহকদের লাভের টাকা পরিশোধ না করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে পালিয়ে যায় ওই প্রতিষ্ঠান।

 

এদিকে প্রতিষ্ঠানটি পালিয়ে যাওয়ার খবর পেয়ে গ্রাহকরা গত দুই দিন ধরে ওই ভাড়া বাড়ির সামনে অবস্থান নিয়েছেন। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এবিষয়ে আশুলিয়া থানার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews