1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:42 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় তিতাসের ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম : Wednesday, March 23, 2022
  • 416

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় প্রায় পাঁচ শতাধিক বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেছে তিতাস গ্যাস। বুধবার (২৩ মার্চ) দুপুরে আশুলিয়ার জহরচন্দ্রা ও বেলমা এলাকায় এসব অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। অভিযানের নেতৃত্ব দেন সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম।

প্রকৌশলী আবু সাদাৎ মো. সায়েম জানান, গত কয়েকদিন আগে ওই দুই এলাকায় প্রত্যেক বাসা-বাড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয় একটি চক্র। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালালে ঘটনার সত্যতা পেয়ে তাৎক্ষনিকভাবে সবগুলো সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

এসময় মূল লাইনের সঙ্গে থাকা পাইপ কেটে দেয়াসহ বেশকিছু নিম্ন মানের ঝুঁকিপূর্ণ পাইপ, রাইজার ও চুলা জব্দ করা হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

অভিযানে নিরাপত্তার দায়িত্ব পালন করেন আশুলিয়া থানা পুলিশ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews