1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 11:10 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ধামরাইয়ে শিহান হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

  • আপডেট টাইম : Wednesday, March 23, 2022
  • 453

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। মঙ্গলবার (২২ মার্চ) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ওসি) রাসেল মোল্লা।

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত সাভারের নামা বাজার ও ধামরাইয়ের কাওয়ালীপাড়া বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের বাসিন্দা জাকির হোসেন ও সাভারের নামা বাজার এলাকার বাসিন্দা শিশির (২০)।

নিহত শিহান হোসেন ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, গত ৩১ অক্টোবর (২০২১) পূর্ব শত্রুতার জেরে মোবাইলে ফোন করে পরিত্যক্ত এক বাড়িতে ডেকে নিয়ে ভুক্তভোগীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় গত বছরের পহেলা নভেম্বর নিহতের মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ জনকে আসামি করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এদিকে হত্যার পরপরই গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর আজ তাদেরকে গ্রেফতার করা হয়।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ওসি) রাসেল মোল্লা বলেন, হত্যার পরে আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর বিভিন্ন সোর্সের মাধ্যমে গোপন খবরের ভিত্তিতে আজ দু`জনকে গ্রেফতার করা হয়। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ২০২১ সালের ৩১ অক্টোবর ধামরাইয়ের যাদবপুর ইউনিয়নের আমছিমুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে শিহান নামে এক যুবককে ফোন করে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরের ভিতরে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews