বাংলা ফটো নিউজ : সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ মার্চ) দুপুরে সাভার উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা সম্পন্ন হয়।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি সাভার উপজেলায় যেকোনো অপরাধ নির্মূলে ‘জিরো-টলারেন্স’ নীতিতে কাজ করার জন্য উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করা হয়।
উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসময় বিভিন্ন দফতর প্রধান এবং কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। উপজেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
পরে সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply