1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 4:42 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার দলিল লেখক সমিতির সভাপতি আবুল, সম্পাদক আলীম

  • আপডেট টাইম : Friday, March 25, 2022
  • 505

বাংলা ফটো নিউজ : সাভারে আনন্দঘন পরিবেশে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিলেকশনের মাধ্যমে দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে সাভার থানা সংলগ্ন দলিল লেখক সমিতির কার্যালয়ে অনাড়ম্বর পরিবেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতি হিসেবে মনোনীত হন গত মেয়াদের সভাপতি মো. আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হন আব্দুল আলীম। তাদের পক্ষে দলিল লেখক সমিতির সদস্যদের প্রায় শতভাগ সম্মতি ছিল বলে জানা গেছে।

এ সময় উপস্থিত থেকে মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সাভার পৌরসভার মেয়র হাজী আব্দুল গণি।

মনোনীত হওয়া সভাপতি মো. আবুল হোসাইন বলেন, আমি গত মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি দলিল লেখক ভাইদের পাশে থাকার চেষ্টা করেছি। তাই তারা এবারও আমাকে সুযোগ দিলেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সাধারণ সম্পাদক বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে আমরা যে কাজ করেছি, তাতে আমার ভাইরা সন্তুষ্ট হয়ে আমাদের পুনরায় নির্বাচিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিব, সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews