আবু সায়েম মাস্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্থানীয় সরকারের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের ওয়ার্ড পর্যায়ে উম্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার নারায়ণপুর বাজার সংলগ্ন মালি দাস বাড়িতে এ উম্মুক্ত সভার আয়োজন করে খাদেরগাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড কমিটি।
সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় উপ-প্রকল্প পরিচালক, ইএএলজি প্রকল্প উপসচিব মোহাম্মদ শামছুল হক।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- ইএএলজি প্রকল্পের প্রকল্প সমম্বয়কারী মো. শরিফুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মজুমদার।
ইউপি সদস্য শেখ ফজলুল করিম সেলিমের সঞ্চালনায় এসময় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালী, ইউপি সদস্য মো. জসিমউদ্দিন, হাবিবুল্লাহ হবু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ঢালী, ইউপি সচিব নাছির আলম, ইউডিসি মো. নাছির উদ্দীনসহ ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে দেশীয় ফলজউদ্ভিদ জাতীয় গাছের চারা রোপণ করেন।
Leave a Reply