বাংলা ফটো নিউজ : সাভারে শারমিন আক্তার নামের (১৯) এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতাবার (২৪ মার্চ) রাতে পৌরসভার রাঢ়ীবাড়ী ছায়াবিথীর আমতলা এলাকার জনৈক আব্দুর রহিমের বাড়ি থেকে তার মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। নিহত ওই গৃহবধু মাদারীপুর জেলার কালকিনি থানার সিলারচর গ্রামের সোহাগ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, রাতে নিজ ভাড়া ঘরে ওই গৃহবধুর মরদেহ গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বামী অটোরিকসা চালক সোহাগ মিয়া। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। কিভাবে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) সৈকত বলেন, ঘটনাটি হত্যা না আত্মহত্যা- ময়না তদন্তের রির্পোট পেলে তা নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply