1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 11:01 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

আশুলিয়ায় মাদ্রাসার জমি দখলের অভিযোগে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১২

  • আপডেট টাইম : Saturday, March 26, 2022
  • 475

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার জমি দখলের অভিযোগে ইউনিয়ন যুবলীগ নেতা বকুল ভুইয়াসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসোয়াদুর ইসলাম।

 

শুক্রবার বিকেলে আশুলিয়ার পলাশবাড়ীর কাইচাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বকুল ভূইয়া আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন যুবলীগের সিনিয়র-সহ সভাপতি। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

 

এসআই আসোয়াদুর ইসলাম জানান, শুক্রবার বিকেলে দলবল নিয়ে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় একটি মাদ্রাসার জমি জোরপূর্বক দখল করতে গিয়েছিলেন যুবলীগ নেতা বকুল ভূইয়াসহ অন্যান্যরা। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ খবর দিলে পুলিশ গিয়ে তাদের আটক করে। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews