বাংলা ফটো নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সাভার উপজেলার কর্মরত সাংবাদিকদের সংগঠন সাভার প্রেসক্লাব। শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে এগারটার দিকে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সংগঠনের সদস্যরা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় উপস্থিত ছিলেন- সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গবিন্দ আর্চায্য, সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রওশন আলী, দপ্তর সম্পাদক এস এম সবুজ, কার্য নির্বাহী সদস্য জিয়াউর রহমান জিয়া, প্রেসক্লাবের সদস্য শেখ আবুল বাসার, মতিউর রহমান ভান্ডারী, আহসান উল্লাহ, নাদিম হোসাইন, ওমর ফারুক, আকলাকুর রহমান আকাশ, নোমান মাহমুদ, লোটন আর্চায্য প্রমুখ।
Leave a Reply