1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে আত্মহত্যা করতে যাওয়া শিক্ষার্থীকে বাঁচালো পুলিশ

  • আপডেট টাইম : Wednesday, March 30, 2022
  • 779

বাংলা ফটো নিউজ : জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে আত্মহত্যা করতে যাওয়া এক শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় এলাকাবাসি ৯৯৯- এ কল করলে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। ঘটনাটি সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে ঘটে। পরে নিজের মাকে মারধর করার অভিযোগে ওই শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, বিরুলিয়ার ছোট কালিয়াকৈর গ্রামের পোশাক শ্রমিক আলম মিয়ার ছেলে স্থানীয় রিসডা ইনস্টিটিউট অফ টেকনোলজির এসএসসি পরীক্ষার্থী সায়েম হাসান রাফি (১৭) টাকার জন্য বেশ কিছুদিন ধরে নিজের মা হীরামনকে মারধর করে আসছিলেন। পরে গতকাল রাতে মায়ের কাছে টাকা চাইলে সে টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ওই শিক্ষার্থী তার মাকে বেপক মারধর করে নিজ ঘরে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করে। এসময় স্থানীয়রা পুলিশের জরুরী সেবা ৯৯৯ ফোন করলে পুলিশ দ্রুত ওই বাড়িতে গিয়ে আত্মহত্যা করতে যাওয়া ওই শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করে। পরে ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগে তাকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।

 

এলাকাবাসী জানায়, এর আগেও ওই যুবক সাত বার আত্মহত্যার চেষ্টা করেছিলো। তার বাবা মা তাকে তখন বাঁচিয়েছিলেন। এছাড়া তার অত্যাচারে তার বাবা মাসহ পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে পড়েছিলো। তাকে আটক করায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

 

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল কুদ্দুস বলেন, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়েরের হযেছে। তাকে আজ দুপুরে আদালতে প্ররণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews