1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মতলব দক্ষিণে অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট টাইম : Wednesday, March 30, 2022
  • 307

আবু সায়েম মাস্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কাচিয়ারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল করিমকে অপসারণের দাবিতে কলেজ শিক্ষার্থীরা দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাঁর বিরুদ্ধে কলেজে একটানা অনুপস্থিতি ও নানা অনিয়ম করার অভিযোগ আনা হয়।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার কাচিয়ারা এলাকায় কাচিয়ারা-পিতামবর্দী সড়কে মানববন্ধন কর্মসূচিতে কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। কলেজের শিক্ষর্থী মো. আনিছুর রহমান ফাহিম, হাবীবুর রহমান, মাহমুদা আক্তার, সুমাইয়া প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন।

 

প্রসঙ্গত, গত সোমবার দুপুর থেকে অধ্যক্ষের অপসারণের দাবিতে দফায় দফায় আন্দোলন চলছে। আব্দুল করিম তাঁর বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করছেন।

 

এবিষয়ে সাবেক সভাপতি শাহজাহান সরকার বলেন, অধ্যক্ষ মিথ্যা কথা বলছে। এটা আমাদের এলাকার কলেজ, আমরা এটার সব সময়ই ভালো চাই। সে এক মাস পর পর কলেজে এসে হাজিরা খাতায় সই করে চলে যায়। শিক্ষার্থীদের পাঠদান ঠিকমতো হচ্ছে কি না খোঁজ রাখেন না। তাঁর নানা অনিয়ম, দায়িত্বহীনতা ও গাফিলতির কারণে কলেজটির শিক্ষার পরিবেশ আজ ধ্বংসের মুখে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews