1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:33 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন

  • আপডেট টাইম : Wednesday, March 30, 2022
  • 417

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় প্রভাবশালী লোকজনের অবৈধ ভাবে দেওয়া প্রায় ছয় শতাধিক বাসা বাড়ির গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বুধবার (৩০ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কুটুরিয়া ও দুর্গাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড।

 

অভিযানের নেতৃত্বদেন তিতাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম। এসময় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ কাজে তিতাসের চল্লিশ সদস্যের একদল শ্রমিক অংশ গ্রহণ করেন।

 

এলাকাবাসী জানায়, কুটুরিয়া ও দুর্গাপুর এলাকায় প্রায় দশ বারেরও বেশী অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করণ করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। পরে আবারও গত কয়েকদিন আগে কিছু অসাধু লোকজন রাতের আধারে বিভিন্ন বাড়িওয়ালাদের কাছ থেকে ৩০/৪০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মুল লাইন থেকে নিম্ন মানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দুই এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় শতাধিক বাসা বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করেন তারা।

 

এসময় নিম্ন মানের পাইপ ও রাইজার জব্দ করা হয়। রাতে অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে তিতাসের উর্ধ্বতন কর্মকর্তারাসহ আশুলিয়া থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews