1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:33 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

  • আপডেট টাইম : Sunday, April 3, 2022
  • 450

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ঝুঁট ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

 

শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতদের একজন হলেন ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবু সামা মৃধা ও তার অফিস স্টাফ সোহেলকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরো ৩ জন আহত হয়েছে বলে দাবী করেন প্রতিপক্ষ। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানার ঝুঁট নিয়ে আবু সামা মৃধা ও বাহাদুর মৃধার সাথে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আবু সামা মৃধার অফিস ভাঙ্গচুর করে বাহাদুর পক্ষ আর বাহাদুরের অফিস ভাঙ্গচুর করে সামা পক্ষ। আধিপত্য বিস্তারে কোন এক পক্ষ চকলেট বোমা নিক্ষেপ করেন। এঘটনায় দুই পক্ষের ৪ থেকে ৫ জন আহত হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী ফার্ণিচার ব্যবসায়ী রিপন বলেন, আমি আমার দোকানেই ছিলাম এসময় হঠাৎ বাহাদুর ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এসময় বাহাদুরের সহযোগীরা পিস্তল বের করে ৪টি ফায়ার করেন। আমি ভয়ে দোকানে ঢুকে পরি।

 

আহত আবু সামা মৃধার মেয়ে স্বর্ণালী জানান, আমার বাবা সকালে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যানের অফিসে যান। সেখান থেকে বিকেলে ফিরে অফিসে আসলে বাহাদুর ও তার সহযোগীরা বাবার ওপর হামলা চালায়। এসময় প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি ভাঙ্গচুর করেন তারা। বাবা আহত হলে তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

 

এব্যাপারে বাহাদুর মৃধা বলেন, আমি ওই কারখানায় চুক্তিপত্র করে ঝুঁটের ব্যবসা করে আসছি। কারখানার মালিক আমাকে চুক্তি অনুযায়ী আগামী ৫বছর ঝুঁট দেওয়ার কথা। কিন্তু আবু সামা মৃধা তার লোকজন নিয়ে আমাকে ঝুঁট নিতে বাঁধা দিয়ে আসছিল।পরে গতকাল শনিবার আমরা কারখানায় যেতেই আমাদের ওপর হামলা চালায়। আমরা ভয়ে কারখানার ভিতরে প্রবেশ করি। আমাদের দুটি মোটরসাইকেলও ভাঙ্গচুর করে তারা।

 

আঞ্জুমান কারখানার ম্যানেজার দাউস খান জনি বলেন, গতকাল (শুক্রবার) থেকে আমাদের কারখানার ঝুঁট নিয়ে দুপক্ষের বিরোধ চলছিলো। পরে শনিবার দুপুরে ওই দুই পক্ষের মধ্যে মারামারি ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। তখন শ্রমিকরা দুপুরের খাবার খাচ্ছিলো। লোকজনের হাতে লাঠিসোঁটা হৈহুল্লোর শুরু করলে শ্রমিকরা এদিক-সেদিক ছুটাছুটি করে অফিস থেকে বের হয়ে যায়। কারখানার মালের শিপমেন্টের কাজ চলছিলো। কাজ বন্ধ হয়ে যাওয়ায় মাল সময়মত শিপমেন্ট না দিতে পারলে প্রায় ৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হবে বলে দাবী করেন তিনি।

 

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews