1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 11:01 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে ক্যাভার্ড ভ্যান ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম : Sunday, April 3, 2022
  • 575

বাংলা ফটো নিউজ : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোরপুল এলাকায় রোববার (৩ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে একটি ক্যাভার্ড ভ্যানকে পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান চাপা দেয়।এতে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে চালক ও হেলপার গুরুতর আহত হয়।

 

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করলে পিকআপ ভ্যান চালক রাজু মিয়া (২৮) মারা যায। নিহত রাজু মিয়া নোয়াখালী বেগমগঞ্জের রুস্তম আলীর পুত্র।

পরে সাভার মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এদিকে গুরুতর আহত পিকআপ ভ্যানের হেলপার শাকিল (২২) এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীর রয়েছে। সে ধাইরাই উপজেলার ধানতারা এলাকার সামছুল মিয়ার ছেলে।

সাভার হাইওয়ে পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে। মহাসড়ক থেকে যান দুটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews