1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের মাসব্যাপী বিনামূল্যে ইফতার বিতরণ

  • আপডেট টাইম : Sunday, April 3, 2022
  • 493

বাংলা ফটো নিউজ : রমজান মাসে ধনী-গরিব নির্বিশেষে রাস্তাঘাটে চলাচলরত রোজাদারদেরকে বিনামূল্যে মাসব্যাপী ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে সাভারের সামাজিক সংগঠন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন। চলাচলরত যানবাহন যেমন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, অটোরিকশা ও রিকশার যাত্রীরাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত।

 

রোববার (৩ এপ্রিল) বিকেলে রমজানের প্রথম দিনে সাভারের হেমায়েতপুর এলাকায় ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় স্থানীয় আলেম-ওলামা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

বেসরকারি সামাজিক সংগঠন ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দুস্থ মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের প্রথম দিন পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র রমজান উপলক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করবে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন।

 

সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের ব্যবস্থাপনায় ধারাবাহিকভাবে চলবে এই কর্মসূচি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews