1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:34 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে যুবকের রহস্যজনক মৃত্যু

  • আপডেট টাইম : Monday, April 4, 2022
  • 588

বাংলা ফটো নিউজ : কারখানার আড়ার সাথে গলায় দড়ি পেচানো অবস্থায় সবুজ (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। রোববার (৩ এপ্রিল) পৌর এলাকার নামা গেন্ডার মাঝিরমোড় এলাকার নবনির্মিত একটি ফুড কারখানার ভেতর থেকে তার লাশ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, নবনির্মিত ফুড কারখানার ভিতরে আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের লাশ দেখতে পায় অন্য শ্রমিকরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

 

তবে স্থানীয়দের ধারণা ওই যুবক আত্মহত্যা করেননি তাকে হত্যা করে হয়তো আড়ার সাথে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আত্মহত্যা করলে নিহতের পা মাটির সাথে লাগানো থাকতো না। এলাকাবাসী বিষয়টি তদন্তের মাধ্যমে পুলিশকে তার মৃত্যুর রহস্য উৎঘাটনের আহবান জানিয়েছেন।

 

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে জানা যাবে ওই যুবক আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews