বাংলা ফটো নিউজ : সাভারে চুরি-ডাকাতি যেন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই কোনো না কোনো বাসা-বাড়ি কিংবা ব্যবসা-প্রতিষ্ঠানে এ চুরির ঘটনা ঘটছে।
রোববার (৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে রেডিও কলোনি ভাটপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরার সামনেই দিন দুপুরে এক শিক্ষার্থীর বাইসাইকেল নিয়ে গেছে চোর।
স্থানীয় ফরিদুর রহমান জানান, গত কয়েকদিন ধরে চুরি বেড়ে যাওয়ায় ভাটপাড়া এলাকার মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। চুরি বন্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Leave a Reply