1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে চড়া দামে তরমুজ বিক্রি

  • আপডেট টাইম : Tuesday, April 5, 2022
  • 571

বাংলা ফটো নিউজ : রোজা এবং চৈত্রের দাবদাহকে কেন্দ্র করে চড়া দামে বিক্রি হচ্ছে তরমুজ। এই গরমে তরমুজ কেনায় ক্রেতাদের আগ্রহ থাকলেও চড়া দামে বিমুখ হচ্ছেন তারা।

 

ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীরা পিস হিসেবে তরমুজ কিনে এনে তা কেজি হিসেবে বিক্রি করছেন। এ ব্যাপারে প্রশাসনিকভাবে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতারা।

 

সাভার গেন্ডা পাইকারী ফল বাজারের ব্যবসায়ী মো: জিয়া জানান, রোজা উপলক্ষে মোকামে তরমুজের দাম বেশি। তাছাড়া শ্রমিক খরচ ও গাড়িভাড়া বেশি হওয়ায় দাম বেশি পড়ছে। এ জন্য তাদের একটু বেশিতেই বিক্রি করতে হচ্ছে।

 

মঙ্গলবার (৫ এপ্রিল) সাভার গেন্ডা পাইকারী ফল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। ক্রেতারা তরমুজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে। তবে রোজার মাঝামাঝিতে তরমুজের দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা ।

 

এ ব্যপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, বাজার নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বেশি নিলে তা খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews