1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অটো রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Wednesday, April 6, 2022
  • 691

রোমান হোসেন : সাভারে নিজ কক্ষ থেকে নাজমুল কাজী (৩০) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে পৌরসভার রেডিও কলোনি জালেশ্বর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করে।

 

নিহত নাজমুল কাজী খুলনার পাইকগাছা উপজেলার সবুর কাজীর ছেলে। সে তার স্ত্রী নাজমা আক্তারকে নিয়ে সাভারের রেডিও কলোনি জালেশ্বর এলাকার ইলা মসজিদ সংলগ্ন ইমুরনেছার বাড়িতে ভাড়ায় বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখে নাজমুল কাজী জালেশ্বর মহল্লার ইমুরনেশার বাড়ির একটি কক্ষ ভাড়া নেন।ঘটনার দিন নিহতের স্ত্রী নাজমা আক্তার জরুরী কাজে বাড়ির বাইরে গেলে দীর্ঘ সময় ঘরের দরজা ভেতর থেকে লাগানো ছিল। পরে তার স্ত্রী বাইরের কাজ শেষে বাড়িতে ফিরে ঘরের দরজায় কড়া নাড়লে ভেতর থেকে কোন সারা না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখে তার মৃতদেহ ঝুলছে।এ খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠায়।

 

নিহতের আত্মীয় আল আমিন বলেন, আমার ভাইয়ের সাথে কারো কোন শত্রুতা নাই। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

 

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হক বলেন, মৃত্যুর কারণ জানা যায়নি। পরিবারের দাবি সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে আত্মহত্যা কি না বা আত্মহত্যার কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলেও তিনি জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews