1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 6:35 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের মুখে সোয়েটার কারখানা বন্ধ

  • আপডেট টাইম : Wednesday, April 6, 2022
  • 412

বাংলা ফটো নিউজ : শ্রমিক বিক্ষোর মুখে সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চায়না মালিকানাধীন ফ্যাশনইট কোম্পানী লিমিটেড নামের ওই সোয়েটার তৈরির কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ।

 

শ্রমিকরা জানায়, ওই সোয়েটার তৈরির কারখানায় কাজ করেন প্রায় ১২ শতাধিক শ্রমিক। দুই এপ্রিল ১২ শতাধিক শ্রমিক পিচরেট বৃদ্ধির দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করেন। এক পর্যায়ে মালিকপক্ষ কোন সমাধানে না এসে কারখানাটি আজ বুধবার (৬ এপ্রিল) অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করে কারখানার মুল ফটকে নোটিশ টাঙিয়ে দেন। সেই সাথে বিভিন্ন অভিযোগে কারখানাটির এক’শ ১১ জন শ্রমিককে ছাঁটাই করে ছবি টাঙিয়ে দেওয়া হয়।

 

পরে সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়। পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। শ্রমিকদের দাবি ঈদের আগে কারখানাটি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করায় তারা চরম বিপাকে পড়েছেন পরিবার পরিজন নিয়ে ঈদ করা অনিশ্চয়তা দেখা দিয়েছে তাদের মাঝে।

 

এদিকে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews