1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:16 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম : Wednesday, April 6, 2022
  • 362

বাংলা ফটো নিউজ : সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় নাজমুল মোল্লা (২৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মুত্যু হয়েছে। বুধবার (০৬ এপ্রিল) দুপুরে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের সরকার মার্কেট এলাকার নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত নাজমুল পাবনা জেলার বেড়া থানার হাতীগাড়া গ্রামের শাহীন মোল্লার ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় মমিন মিয়ার বাড়িতে ভাড়া থেকে পুরাতন ব্যাটারির ব্যবসা করতেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল যোগে জামগড়া থেকে আব্দুল্লাহপুরের দিকে যাচ্ছিলেন নাজমুল। এ সময় সরকার মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করলেও ট্রাক চালক এবং হেলপার পালিয়ে যান।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews