1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:17 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় আগুনে পুড়ল রেস্তোরাঁসহ ৫ দোকান

  • আপডেট টাইম : Friday, April 8, 2022
  • 390

বাংলাফটো নিউজ : সাভারের আশুলিয়ায় একটি টিনশেড মার্কেটে আগুন লেগে রেস্তোরাঁসহ ৫টি দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের। বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় রমজান আলী মার্কেটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

 

প্রতক্ষ্যদর্শীরা জানায়, রুপসা হোটেল, নিউ টাঙ্গাইল অ্যান্ড পোড়াবাড়ি সুইট মিট ও রাসেদ কনফেকশনারীসহ আরও দুইটি দোকান পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত মিষ্টির দোকান থেকে হয়েছে বলে জানান তারা ।

তারা অরো জানায়, গভীর রাতে হঠাৎ ওই মার্কেটে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে গেছে ৫টি দোকানের প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, বাইপাইল এলাকায় একটি রেস্তোরাঁসহ পাঁচটি দোকানে আগুন লাগে। আমাদের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এতে হোটেলসহ বিভিন্ন দোকান ছিলো, তাই ধারণা করা হচ্ছে ক্ষয়-ক্ষতির পরিমাণ কয়েক লাখ টাকা হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews