বাংলা ফটো নিউজ : সাভারে হত্যার হুমকি দিয়ে দশ বছরের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিত্বে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-১৪।
পুলিশ জানায়, গত শুক্রবার সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লায় নূরানী তালীমুল কুরআন বালক মাদ্রাসায় দশ বছরের ওই শিশু শিক্ষার্থীকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন ওই মাদ্রাসার শিক্ষক আল আমিন হাসান (২৭)। এ ঘটনায় সাভার মডেল থানায় রোববার রাতে ওই শিক্ষককে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার পরে গ্রেপ্তার এড়াতে ওই শিক্ষক পালিয়ে যায়। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ জেলায় অভিযান চালিয়ে তাকে মঙ্গলবার দুপুরে ধোবাউড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।পরে র্যাব তাকে বুধবার সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এবিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল কবির সৈকত বলেন, অভিযুক্ত শিক্ষককে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পরে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে শেষে তাকে আদালতের কাছে সোপর্দ করার পর আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।
Leave a Reply