1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:46 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে অজ্ঞাত গাড়ির চাপায় শিক্ষার্থী নিহত

  • আপডেট টাইম : Sunday, April 10, 2022
  • 758

বাংলা ফটো নিউজ : অজ্ঞাত গাড়ির চাপায় ইসরাত জাহান ইশা (২২) নামে মোটরসাইকেল আরোহী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার গলফ ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ওসি আতিকুর রহমান।

 

নিহত ইসরাত জাহান ইশা বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নদীয়া চারঘাট এলাকায় ইশারত হোসেনের মেয়ে।

 

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যার পর স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে আরিচার দিকে যাচ্ছিলেন ঊষা।তারা সাভার গল্ফ ক্লাবের সামনে পৌঁছলে গতিরোধকের ঝাঁকুনিতে মোটরসাইকেলের পেছন থেকে পরে যান ইশা। এসময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। আহতাবস্থায় দু’জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইশাকে মৃত ঘোষণা করেন।

 

তিনি জানান, দুর্ঘটনায় নিহতের স্বামী সামান্য আহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews