1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:47 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে এতিমদের জন্য প্রাণ-আরএফএল গ্রুপের ইফতার

  • আপডেট টাইম : Monday, April 11, 2022
  • 601

বাংলা ফটো নিউজ : পবিত্র রমজান মাসজুড়ে সোশ্যাল রেসপন্সিবলিটির অংশ হিসাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার এতিমখানায় দোয়া ও ইফতারের আয়োজন করছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপ।

 

এরই ধারাবাহিকতায় রোববার (১০ এপ্রিল) সাভারের ৪টি স্থানে ৪৫০ জন এতিম শিশু-কিশোরদের জন্য দোয়া ও ইফতারের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসব আয়োজনে স্থানীয় গণম্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পৌরসভার নামা গেন্ডা ও পশ্চিম ব্যাংক টাউন এলাকার জামি’আ ইহসানিয়া আরাবিয়া মাদরাসা ও এতিমখানায় ১৫০, দারুল আকরাম মাদরাসা ও এতিমখানায় ১৫০, তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৭৫ এবং দারুল উলুম কাওমী মাদরাসা ও এতিমখানায় ৭৫ জন এতিমকে ইফতার করানো হয়।

 

পহেলা রমজান থেকে ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয় এবং ২৫ রমজান পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews