বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে তিন লাখ টাকা চাঁদার দাবিতে ফারুক মন্ডল নামে এক ব্যবসায়ীকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে। উপজেলার রোয়াইল ইউনিয়নের সুঙ্গর বাজারের এ ঘটনায় রোববার (১০ এপ্রিল) রাতে সাতজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে ওই ব্যবসায়ী।
অভিযুক্তরা হলো- সাহাদাৎ বিশ্বাস, রহিম বিশ্বাস, আফসের বিশ্বাস, দুলাল বিশ্বাস, নাসির বিশ্বাস, রবিউল বিশ্বাস এবং মোয়াজ্জেম। তারা প্রত্যেকেই রোয়াইল ইউনিয়নের সুঙ্গরের বাসিন্দা।
অভিযোগে উল্লেখ করা হয়, সাহাদাৎ বিশ্বাসের নেতৃত্বে সুঙ্গর বাজারের ফারুক এন্টারপ্রাইজের মালিক ফারুক মন্ডলের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা না দেয়ায় ও চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করায় রোববার বিকালে ওই গ্রুপটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে ভাংচুর, লুট এবং মারধরের ঘটনাও ঘটিয়েছে। হামলাকারীরা ব্যবসায়ীর ক্যাশ বাক্স থেকে নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। এসময় আরমান নামের তার দোকানের কর্মচারী বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করে হামলাকারীরা।
এ ঘটনায় ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান পিপিএম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply