1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:17 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি কাজী মাইনুল ইসলাম

  • আপডেট টাইম : Wednesday, April 13, 2022
  • 445

বাংলা ফটো নিউজ : মার্চ মাসের ক্রাইম কনফারেন্সে ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম পিপিএম। সোমবার (১১ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ের কক্ষে তার হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম।

 

আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, অপরাধীদের গ্রেপ্তার, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা ও ভিআইপি নিরাপত্তা-প্রটোকল,গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ অনেক দায়িত্ব পালন করে সার্বিক বিবেচনায় ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) কাজী মাইনুল ইসলাম।

এর আগেও তিনি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন এবং একাধিক পুলিশি দপ্তরে দায়িত্ব পালনকালে বিশেষ ভূমিকা রাখায় প্রায় অর্ধশতাধিক পুরস্কারে পুরস্কৃত হন চৌকস এই পুলিশ কর্মকর্তা।

 

এছাড়াও কাজী মাইনুল ইসলামের সঠিক দিক-নির্দেশনায় দক্ষতার ফলস্বরূপ শ্রেষ্ঠ রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (নিঃ) মোঃ মোখলেছুর রহমান এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) অশোক কুমার দত্ত।

 

এদিকে সাভার মডেল থানায় পুলিশি সেবা সহজ করে পুলিশকে আরও জনবান্ধব করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় ইতিমধ্যেই প্রশংসিত হয়েছেন সর্বমহলে। একাধিকবার ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ অর্জনে আরও এক ধাপ এগিয়ে নাগরিক সমাজের শুভেচ্ছায় ভাসছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews