1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:16 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ফসলি জমির মাটি কাটার দায়ে জরিমানা

  • আপডেট টাইম : Wednesday, April 13, 2022
  • 712

বাংলা ফটো নিউজ : সাভারের বনগাঁও ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি এক্সাভেটর ও পরিবহনের কাজে ব্যবহৃত আটটি ড্রামট্রাক জব্দ করা হয়। এছাড়া এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে জহিরুল ইসলাম নামে এ ঠিকাদারকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের বনগ্রাঁম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসলিমা শিরিন।

 

এ সময় তাসলিমা শিরিন সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন যাবৎ স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী বনগ্রাঁম এলাকায় অবৈধভাবে বিভিন্ন ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে দিয়ে আসছিল। এর ফলে ফসলি জমি গভীর গর্তে পরিণত হওয়ায় পার্শ্ববর্তী অন্য জমিগুলোও ভেঙ্গে পড়া শুরু করে। এ ঘটনায় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

 

এ সময় জব্দকৃত ৮টি ট্রাক ও ৪টি এক্সাভেটর বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। যা পরবর্তীতে নিলামে বিক্রী করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হবে। এছাড়া অবৈধ মাটি ব্যবসার সাথে জড়িত থাকার অপরাধে জহিরুল ইসলাম নামের এক ঠিকাদারকে নগদ দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews