1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:40 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু

  • আপডেট টাইম : Friday, April 15, 2022
  • 775

বাংলা ফটো নিউজ : সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি ও হেমায়েতপুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে পুলিশ।

 

সাভার হাইওয়ে পুলিশ জানান, রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩০) নামের এক যুবক নিহত হয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজু সাভার পৌরসভার ডগরমোরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

 

অপরদিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় রানা (২০) নামের এক পথচারীর নিহত হয়েছে। নিহত রানা ঠাকুরগাঁও জেলার মহির উদ্দিনের ছেলে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, নিহত দুই জনের লাশ উদ্ধার করে তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews