1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:37 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে ৩ ইট ভাটা মালিককে জরিমানা

  • আপডেট টাইম : Friday, April 15, 2022
  • 396

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে গড়ে ওঠা তিনটি ইট ভাটার মালিককে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় অর্থদণ্ড প্রদান করে দুটি ইট ভাটা ভেঙে দেয়া হয়েছে এবং অপর একটি ইট ভাটা মালিককে আশি হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

 

শুক্রবার (১৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাই উপজেলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।তারই ধারাবাহিকতায় এমবিবি ব্রিকস ও এমডিবিসি ব্রিকসসহ তিনটি ভাটার মালিককে এক লক্ষ আশি হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

তিনি আরও বলেন, ধামরাইয়ে অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। সকল অবৈধ ইট ভটা বন্ধে ধামরাই উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

এসময় অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews