1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:45 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ৭ দফা দাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন

  • আপডেট টাইম : Friday, April 15, 2022
  • 514

বাংলা ফটো নিউজ : প্রতিবন্ধীদের সরকারি ভাতা ২ হাজার টাকা করা, কর্মসংস্থান সৃষ্টি করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে প্রতিবন্ধী সমাজ। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এলাকায় প্রতিবন্ধী সমাজের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সিআরপির অর্ধশতাধিক প্রতিবন্ধী হুইল চেয়ারে বসে এ মানববন্ধনে অংশ নেন।

৭ দফা দাবিগুলো হলো- আগামী অর্থবছরের বাজেটেই প্রতিবন্ধীদের ভাতা ২ হাজার টাকা করতে হবে, জাতীয় বাজেটেই শতভাগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও ভাতা উভয়ই নিশ্চিত করতে হবে, অবিলম্বে ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি’ প্রতিবন্ধীদের চাকরিতে নিয়োগ এবং কর্মসংস্থান নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রনয়ণ করতে হবে, আসছে বাজেটেই বাণিজ্যিক প্রতিষ্ঠান সমূহে ১০ শতাংশ প্রতিবন্ধীদের নিয়োগে ৫ শতাংশ কর ছাড়ের নিয়ম সংশোধন করে আনুপাতিক হারে প্রতিবন্ধী কর্মী নিয়োগ ও কর ছাড়ের বিধান করতে হবে, সরকারি-বেসরকারি সকল সেবার তথ্যভাণ্ডারে প্রতিবন্ধীদের জন্য তথ্য থাকতে হবে, অবিলম্বে প্রতিবন্ধী উন্নয়ন অধিদপ্তর করতে হবে ও প্রতিবন্ধী ব্যক্তি সংবেদনশীল বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয় ভিত্তিক বরাদ্দ দিতে হবে।

 

এ সময় প্রতিবন্ধী নেতা কাজী বিল্লাল বলেন, আমরা আর বোঝা হয়ে থাকতে চাই না। আমাদের কাজের সুযোগ দিতে হবে। আমাদের জন্য আলাদা মন্ত্রণালয় করে প্রতিবন্ধীদের প্রতি সুদৃষ্টি দিতে হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews