1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:46 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধকে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম : Saturday, April 16, 2022
  • 677

বাংলা ফটো নিউজ : সাভারে চলন্ত বাসে শ্লীলতাহানির শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই নারী শিক্ষার্থী। এসময় তাদের পরনের কাপড় কেটে শ্লীলতাহানির করার অভিযোগে হারুন অর রশিদ (৫০) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করে গাড়িতে থাকা অন্য যাত্রীরা।

শনিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যাণ্ড এলাকায় চলন্ত বাসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থীরা।

আটক হারুন অর রশিদ গাজিপুর জেলার কাপাসিয়া উপজেলার মৃত হাশেম মোড়লের ছেলে।

 

পুলিশ জানায়, শনিবার বেলা ১১টার দিকে ভুক্তভোগী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই নারী শিক্ষার্থী জাবির প্রান্তিক গেট থেকে ঠিকানা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার আজিমপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা সাড়ে ১১টার দিকে বাসটি সাভারের হেমায়েতপুর বাসস্ট্যাণ্ড এলাকায় পৌঁছালে বাসে তাদের পেছনে বসা অভিযুক্ত ওই বৃদ্ধ সিটের নিচ দিয়ে তাদের শরীরের পেছনের স্পর্শকাতর স্থানে বেশ কয়েকবার স্পর্শ করে।

পরে ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি টের পেয়ে তার জামার পেছনে হাত দিয়ে দেখতে পায় তার জামাটির কিছু অংশ কাটা। বিষয়টি সাথে থাকা অপর শিক্ষার্থীকে জানালে পরে তার জামার পেছনে হাত দিয়ে দেখে তার পরনের জামাটিও কাটা। এঘটনায় তারা অভিযুক্ত হারুনকে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে যে তিনি অসৎ উদ্দেশ্যে তাদের দুইজনের জামার অংশ কাটার দিয়ে কেটে শরীর স্পর্শ করেছেন। এ সময় বাসে থাকা বাকি যাত্রীরা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বৃদ্ধকে মারধর করে স্থানীয় হেমায়েতপুর ট্যানারি পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

 

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, অভিযুক্ত আটক ব্যক্তির বিরুদ্ধে ভুক্তভোগী শিক্ষার্থীরা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews