1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 8:41 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে নিউজ গার্ডেন পত্রিকার ইফতার মাহফিল

  • আপডেট টাইম : Wednesday, April 20, 2022
  • 469

রোমান হোসেন : সাভারে অনুষ্ঠিত হলো সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার আয়োজনে ইফতার মাহফিল। মঙ্গলবার (১৯ এপ্রিল) পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাভার বাজার বাস স্ট্যান্ড এলাকার সিটি সেন্টারের চতুর্থ তলার সিটি ফুড প্যালেসে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

দোয়া মাহফিল অনুষ্ঠানে নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক রোটারিয়ান উমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার মেয়র হাজ্বী আব্দুল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী আহমদ আল জামান (সিআইপি)।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাপ্তাহিক আলোর যুগ পত্রিকার সম্পাদক জাভেদ মোস্তফা, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার হাফিজ উদ্দিন, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টিভির স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়, সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো: রওশন আলী, অর্থ সম্পাদক তৌকির আহম্মেদসহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষসহ স্থানীয় গণ্য মান্য ব্যক্তিরা।

 

ইফতারের পূর্বে দেশবাসীর কল্যাণে মোনাজাত পরিচালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান (এমপি)।

ইফতার মাহফিলের শুরুতে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে পত্রিকাটির সম্পাদক রোটারিয়ান উমর ফারুক বলেন, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় দুই বছর পর সাংবাদিকদের সঙ্গে সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ আয়োজন সম্ভবপর হয়েছে। মাহফিলে যোগ দেওয়ায় উপস্থিত সকলকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews