1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:01 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে শ্রমিকদের কাজে উৎসাহ যোগাতে ব্যতিক্রমধর্মী আয়োজন

  • আপডেট টাইম : Friday, April 22, 2022
  • 499

বাংলা ফটো নিউজ : সাভারে একটি তৈরি পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষে শ্রমিকদের সম্মানে নৈশ ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার হেমায়েতপুর এলাকায় অবস্থিত আলেয়া এ্যাপারেলন্স কারখানায় শ্রমিকদের জন্য এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেন কারখানার মালিকপক্ষ। এতে প্রায় কারখানাটির সাড়ে আট শতাধিক শ্রমিক ও কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

 

নৈশ ভোজের পাশাপাশি শ্রমিকদের পরিবারের জন্যও ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।

 

আলোচনার শুরুতে কারখানাটির চেয়ারম্যান মরহুম মতিউর রহমান হাওলাদারের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেই সাথে শ্রমিকদের বিশ্রামের জন্য আজ কারখানাটি সাধারণ ছুটিও দেওয়া হয়। এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করায় শ্রমিকরাও অনেক খুশি।

 

কারখানা কতৃপক্ষ জানায়, পোশাক কারখানায় সারা জীবনে শ্রমিকরা উৎপাদনে ব্যস্ত সময় পার করে। তাই একটি দিন শ্রমিকদের ভালো খাবার দেওয়ার জন্য এই আয়োজন। এ ছাড়া শ্রমিকদের একটি দিন ভালো খাবার খাওয়ালে তারা উৎপাদনে আরো অবদান রাখতে পারে।

 

এসময় কারখানাটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আউয়াল হোসাইন ও পরিচালক আব্দুল আলীমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews