1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ধামরাইয়ে রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : Monday, April 25, 2022
  • 440

সবুজ সরদার : ঢাকার ধামরাইয়ে রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার অফিসার্স ক্যাফেতে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকরা এক সঙ্গে বসে ইফতার করেন। এ ইফতার মাহফিল বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয়।

ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন। সঞ্চালনা করেন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সবুজ সরদার।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী। তিনি বলেন, সাংবাদিকেরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালনের মধ্যে দিয়ে দেশ ও জাতির জন্যে নিজেদেরকে বিলিয়ে দেবেন। তাদের লেখনীর মধ্যে দিয়ে মানুষের কল্যান হবে। এজন্যে সকলকে নিজ নিজ জায়গা থেকে সু-সাংবাদিকতা করার আহ্বান জানান তিনি।

এসময় ধামরাইবাসীসহ বিশ্ববাসীর কল্যাণে দোয়া করেন সাংবাদিকরা।

 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম মিজানুর রহমান, বেসরকারি টিভি চ্যানেল বাংলা টিভির উপজেলা প্রতিবেদক হুমায়ূন রশিদ, দৈনিক সংবাদ সারাবেলার পত্রিকার উপজেলা প্রতিবেদক রাজন আহমেদ, দৈনিক সময়ের কাগজের উপজেলা প্রতিবেদক রাজিউল হাসান পলাশ, দৈনিক কলমের আলো পত্রিকার উপজেলা প্রতিবেদক নূর হোসেন, দৈনিক ঢাকা টাইমস ও ঢাকা মেইল অনলাইনের উপজেলা প্রতিবেদক আহমেদ সোহান সিরাজিসহ ধামরাইয়ে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইনে কর্মরত সাংবাদিকরা

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews