1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:47 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভূমিহীন ও গৃহহীনদের ঘর হস্তান্তর

  • আপডেট টাইম : Tuesday, April 26, 2022
  • 524

বাংলা ফটো নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদ-উল-ফিতরের আগে আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেন।

 

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারাদেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত গৃহসমূহের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করবেন।

সারা দেশের ন্যায় এসময় সাভার উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়েছে।

 

এসময় সাভার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদুর রহমান ও পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি প্রমুখ।

 

দুঃখ-কষ্টের দিন শেষে নতুন জীবনের স্বপ্ন দেখছেন উপকারভোগিরা। তাদের চোখে এখন ঘর পাওয়ার আনন্দের অশ্রু। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়াসহ প্রাণ খুলে দোয়া করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews