1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম : Saturday, May 7, 2022
  • 837

বাংলা ফটো নিউজ : সাভারে একটি গরুর খামারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় ওই ফার্মের ছয় লক্ষ টাকা মুল্যের দুটি গরু লুট করে নিয়ে গেছে। শনিবার (০৭ মে) ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার দত্তপাড়া এলাকার স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম সাবুর গরুর খামারে এ ডাকাতির ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

গরুর খামারের মালিক শফিকুল ইসলাম সাবু জানান, ভোর রাতে ৮ থেকে ১০ সদস্যের একদল ডাকাত দল খামারের দুটি গেটের তালা কেটে প্রবেশ করে ২৮টি গরু লুট করার চেষ্টা করে। এসময় ডাকাতরা প্রথমে ফার্মের সবচেয়ে বড় একটি গাভী ও একটি বাছুর লুট করে ট্রাকে তুললে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেয়ে চিৎকার দিলে ডাকাতরা ওই দুটি গরু নিয়ে পালিয়ে যায়। পরে সকালে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় ওই গরুর খামারের মালিকের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, ঘটনাটি ডাকাতি নয় চুরি তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews