1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ডাকাতি, গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : Monday, May 16, 2022
  • 1107

বাংলা ফটো নিউজ : সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সদর ইউনিয়নের কলমা এলাকা থেকে সোমবার (১৬ মে) ভোর রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার করা তিন জন হলেন—আফাজ উদ্দিন আফু, কবির হোসেন ও মোল্লা বাবুল।

 

ডিবি পুলিশ জানায়, একদল ডাকাত সাভারের কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে ঢুকে প্রথমে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাঁদের হাত-পা বেঁধে তিনটি ট্রান্সফরমারসহ খামার কর্মীদের মোবাইল ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায়।

 

এ ঘটনায় খামারের সুপারভাইজার রকিবউজ্জমান সাভার মডেল থানায় ডাকাতির মামলা দায়ের করেন। পরে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে কলমা এলাকায় অভিযান চালিয়ে আফাজ উদ্দিন আফু, কবির হোসেন ও মোল্লা বাবুল নামের তিন জনকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews