1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:02 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ৩টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম : Tuesday, May 17, 2022
  • 514
বাংলা ফটো নিউজ : সাভার নামাবাজার এলাকার আটা ও ময়দার পাইকারি আড়তের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে এ সময় আটা ও ময়দার বস্তায় ওজনে কম দেয়া, মূল্য তালিকা না থাকা, তালিকার সাথে বিক্রয় মূল্যের মিল না থাকা, ইচ্ছে মতো দাম বৃদ্ধির কারণে একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার, শিল্পী এন্টারপ্রাইজকে ৫ হাজার ও মেসার্স আলম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ঢাকাসহ সারাদেশে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ এ অভিযান চালানো হলো। আমরা ৩ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তেলের ক্ষেত্রে খুচরা ও পাইকারি উভয় ক্ষেত্রে আমার অভিযান চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews