1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:13 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে ভোরের কাগজ সম্পাদক-প্রকাশকের নামে মামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : Friday, May 20, 2022
  • 526

বাংলা ফটো নিউজ : দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও প্রকাশক সাবের হোসেন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে কুমিল্লায় ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছে সাভার ও আশুলিয়ার সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা এই কর্মসূচিতে অংশ নেন।

এ সময় তারা ভোরের কাগজের সম্পাদক, প্রকাশক ও প্রতিনিধিসহ পাঁচজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

 

সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য বলেন, অনুসন্ধানী তদন্তে কুমিল্লায় একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী নাম তালিকায় এসেছে। সেই মাদক ব্যবসায়ী সাংবাদিকদের আইকন শ্যামল দত্তসহ পাঁচজনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মিথ্যা মানহানি মামলা করেছেন। অথচ শ্যামল দত্ত দেশের স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সবসময় সোচ্চার ছিলেন।

 

মানববন্ধনে আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান জিয়া বলেন, সম্পাদক শ্যামল দত্তসহ অন্যান্য সাংবাদিকদের যেভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের দমিয়ে রাখা যাবে না। সত্য প্রকাশে আমরা সবসময় বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews