1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 25, 2026, 10:35 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

ধামরাইয়ে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : Friday, May 27, 2022
  • 740

বাংলা ফটো নিউজ : ধামরাইয়ে গাছে উঠে আম পাড়তে গিয়ে রোহান (১২) নামে এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ধামরাই উপজেলার আমতা ইউনিয়নে বাউখন্ড গ্রামে এই ঘটনা ঘটে।

 

নিহত রোহান ধামরাই উপজেলার বাউখন্ড গ্রামের স্থানীয় বাদশা মিয়া ছেলে। সে বাউখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রোহান তার বয়সী কয়েকজন বন্ধুর সঙ্গে পাশের একটি বাড়ির গাছে উঠে আম পারছিল। এ সময় পল্লী বিদ্যুতের সংযোগের সঙ্গে সংস্পর্শে মাটিতে পড়ে যায় রোহান। পরে আশপাশের লোকজন এসে তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের লোকজনের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews