1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:10 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে অস্ত্র-গুলিসহ ১১ ডাকাত আটক

  • আপডেট টাইম : Saturday, June 4, 2022
  • 508

বাংলা ফটো নিউজ : সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় একটি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও ৪টি রামদাসহ ১১ ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

 

শুক্রবার (০৩ জুন) রাতে ডাকাতির প্রস্তুতিকালে সাভার উপজেলার বলিয়াপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার (০৪ জুন) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৩।

 

র‌্যাব-৩ জানায়, ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় কিছু লোক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ১১ জনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও ৪টি রামদা উদ্ধার করা হয়।

 

 

আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে। আটক কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব-৩।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews