1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
November 26, 2026, 11:17 am
শিরোনামঃ
মজুরি আন্দোলনে হামলার শিকার সাভারের সেই শ্রমিকের মৃত্যু আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি সাভার ও আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৫০ কারখানায় ছুটি ঘোষণা সাভারে পার্কিং করা দুই বাসে আগুন আশুলিয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে, বন্ধ ৭০টি কারখানা শ্রমিক আন্দোলন: সাভারে সংবাদ সংগ্রহকালে ৮ সাংবাদিকের ওপর হামলা সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত অর্ধশতাধিক দ্রুত মজুরি ঘোষণা ও হয়রানি বন্ধের দাবিতে সাভারে শ্রমজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন মজুরি কমিশন গঠন হয়েছে, এখন আর আন্দোলনের সুযোগ নেই: প্রতিমন্ত্রী টুকু আশুলিয়ায় মজুরি আন্দোলনের মধ্যে ঢিলের আঘাতে স্কুলছাত্র আহত

সাভারে বেড়েছে ছাতা মেরামত কারিগরদের ব্যস্ততা

  • আপডেট টাইম : Sunday, June 12, 2022
  • 641

বাংলা ফটো নিউজ : ক্যালেন্ডারের পাতার হিসাবে বাংলাদেশে বুধবার থেকে শুরু হচ্ছে আষাঢ় মাস। যদিও এখন রোদ আর বৃষ্টির খেলা চলছে। বছরের অন্য সময়ের তুলনায় বর্ষার সময় ছাতার ব্যবহার অনেকটাই বেড়ে যায়। তাই এ সময়ে ছাতার কারিগরদের কর্মব্যস্ততাও বাড়ে।

 

সাভারের ছাতার কারিগররাও এর ব্যতিক্রম নয়। বৃষ্টি হলেই বেড়ে যায় তাদের কদর, বেড়ে যায় ব্যস্ততা। তাই ক্রুটিযুক্ত ছাতা মেরামত করতে ভাসমান কারিগরদের কাছে ভিড় জমায় ব্যবহারকারীরা।

 

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অন্য সময়ের তুলনায় ছাতা কারিগরদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কারিগররা বিভিন্ন এলাকায় বাক্স নিয়ে রাস্তার পাশে, কেউ অন্যের দোকানের বারান্দায় বসে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে দিনভর হরেকরকমের ভাঙা ছাতা মেরামত করছে।

 

বাজার বাস স্ট্যান্ডের ছাতা কারিগর মনির হোসেন জানান, চৌরঙ্গী সুপার মার্কেটের সামনের ফুটপাতে ছাতা মেরামত কারিগর রয়েছে প্রায় ডজন খানেক। তার বাবা ত্রিশ বছর এ পেশায় ছিলেন। বাবার হাত ধরেই তিনি প্রায় ১২ বছর ধরে এ পেশার সঙ্গে জড়িত। বেশিরভাগ ছাতা কারিগররাই পৈত্রিক সূত্রে এ পেশায় জড়িয়েছেন। তিনি দৈনিক ১০ থেকে ১৫টি ছাতা মেরামত করে থাকেন। দৈনিক ৫শ’ থেকে ৭শ’ টাকা আয় করেন তিনি।

 

কথা হয় ছাতা মেরামত করতে আসা রাহেলা আক্তারের সাথে। তিনি বলেন, তার একটি ছাতা বাড়িতে পড়ে ছিলো তাই মেরামত করতে এসেছেন। নতুন ছাতা কেনার চেয়ে অল্প টাকায় পুরোনোটাই মেরামত করা ভালো, এতে কিছুটা সাশ্রয় হবে।

 

ছাতা মেরামত করতে আসা বিরুলিয়ার বাঘনিবাড়ীর বাসিন্দা হুমায়ন মীর বলেন, একটি ভালো ছাতা ক্রয় করতে ২৫০-৫০০ টাকা প্রয়োজন। এর চেয়ে পুরোনো ছাতাটি মেরামত করে নিলেই চলে। এখনকার যে ছাতা, সবেমাত্র ১ মাস হল ছাতাটা কিনেছি, এখনই মেরামত করতে আসা লাগলো।

 

এছাড়া ভ্রাম্যমাণ ছাতা কারিগররা উপজেলার বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ছাতা মেরামত করে থাকেন। বর্ষা মৌসুমে যেহেতু ছাতার ব্যবহার বেড়ে যায়, তেমনি কারিগরদের কাজের রেটও বেড়ে যায়।

 

ভ্রাম্যমাণ ছাতা কারিগর হামিদুর রহমান জানান, প্রতিটি জিনিসপত্রের দাম বেড়েছে। ফলে ছাতার কাপড়, হাতল, স্প্রিং, কামান প্রভৃতি জিনিসপত্র কিনতে হচ্ছে চড়া দামে। এছাড়া সারা বছরই তাদের বসে থাকতে হয়, এই সময়টায় কিছু কাজ হয়।

 

আরেক ছাতা কারিগর আলমঙ্গীর হোসেন বলেন, আমি এ পেশায় ২০-২৫ বছর ধরে আছি। বছরের এ সময়ে আমাদের আয় বেশি হয়। বছরে ছয় মাস আমি এ পেশায় থাকি, বাকি ছয় মাস ত্রুটিযুক্ত তালা মেরামত করে সংসার চালাই।

 

পৌর এলাকার নামাবাজারের ছাতা কারিগর সালাম, মতিন ও রুস্তম আলীর সাথে আলাপকালে বলেন, তারা অন্যের দোকানের সামনে নামমাত্র ভাড়ায় বসে কাজ করেন এবং কাজ শেষে ঘরে ফিরে যান। বছরের অন্য মৌসুমে তেমন কোন কাজ থাকে না। শুধুমাত্র বর্ষার অপেক্ষায় থাকেন। বর্ষা এলেই বাড়ি থেকে যন্ত্রপাতি নিয়ে বেড়িয়ে পড়েন ছাতা মেরামতের জন্য। বর্ষা এলেই তাদের আয়ও বহুগুণে বেড়ে যায়।

 

এখানকার ছাতা কারিগররা প্রতিদিন গড়ে ৫শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আয় করে থাকেন। এই কারিগরদের আবার কেউ কেউ ছাতার ডাক্তার বলেও থাকেন। যে ভাষাতেই বলা হোক। এরাই ছাতার অসুখ-বিসুখ সারিয়ে সুস্থ করে তোলেন। আর বিনিময়ে পাওয়া অর্থ দিয়েই চালান তাদের সংসার।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews