1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 10:13 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

মতলব দক্ষিণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম : Tuesday, June 14, 2022
  • 346

আবু সায়েম মাস্টার (চাঁদপুর প্রতিনিধি): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। মঙ্গলবার (১৪ জুন) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মুবিন সুজন।

 

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব দক্ষিণ থানা পুলিশিং কমিউনিটির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন প্রধান, নারায়ণপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হোসেন সরকার ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাতেন পাটোয়ারী।

 

এসময় উপস্থিত ছিলেন- শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক কাজী আনোয়ার, সহকারী প্রধান শিক্ষক আব্দুল রহিম, সিনিয়র সহকারী শিক্ষক খোকন চন্দ্র দাস, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, পূরন কাশিমপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বশির উদ্দিন ঢালী, নারায়ণপুর পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, নারায়ণপুর পৌর ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক কাউছার আলম পান্না ও মানিক মোল্লা।

 

আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হারুন অর রশিদ, উপাদী উত্তর ইউপি সদস্য মাইনুুউদ্দিন সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

আলোচনা শেষে এসএসসি পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন গিলাতলী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যাপক মাওলানা সহিদউল্লাহ।

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews