1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 11:46 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারের সেই অভিযুক্ত নারী চাঁদাবাজ গ্রেপ্তার

  • আপডেট টাইম : Friday, June 17, 2022
  • 3656

বাংলা ফটো নিউজ : সাভারে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর সিগারেটের গাড়ি আটক করে চাঁদা দাবি ও বিক্রয় প্রতিনিধিকে মারধরের অভিযোগে তাজনীন সুলতানা খুকু মণি (৪১) নামে এক নারী চাঁদাবাজকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

 

শুক্রবার (১৭ জুন) দুপুরে অন্যান্য আসামির সঙ্গে তাকে আদালতে পাঠানো হয়। সাভার মডেল থানায় করা মামলার পেক্ষিতে তাদের আটক করা হয়।

 

এর আগে গতকাল রাতে বাংলাদেশ ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির সাভার জোনের ম্যানেজার মোক্তার হোসেন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

 

মামলার প্রধান আসামি হলেন সাভারের ইমান্দিপুরের চুঙ্গিরপাড় এলাকার এসএম জিতের স্ত্রী ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম পাভেলের ছোট বোন তাজনীন সুলতানা খুকু মণি। এ ছাড়া তার বাহিনীর আরও ৪ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে। তবে আসামি গ্রেপ্তারের স্বার্থে বাকিদের নাম গোপন রাখা হয়েছে। তাজনীন সুলতানা খুকু মণি ওই এলাকায় সন্ত্রাসী বাহিনী গঠন করে তার ভাই পাভেলের ছত্রছায়ায় চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে অভিযোগ রয়েছে।

 

ভুক্তভোগীরা হলেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বিক্রয় প্রতিনিধি হাকিম খাঁন (৪৩) ও ভ্যানচালক পলাশ (৪৪)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। কোম্পানির সাভার জোনের ম্যানেজার মোক্তার হোসেন বাদী হয়ে এ ব্যাপারে মামলা দায়ের করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল সাড়ে ১১টার দিকে গাড়িতে সিগারেট লোড করে ইমান্দিপুরের চুঙ্গিরপাড় এলাকার দিকে সিগারেট বিক্রির জন্য যান বিক্রয় প্রতিনিধি হাকিম ও পলাশ। তারা চুঙিরপাড় এলাকায় পৌঁছালে যুবলীগ নেতা আবু আহমেদ নাসিম পাভেলের ছোট বোন খুকু মণি তার বাহিনী নিয়ে সিগারেট কোম্পানির একটি ভ্যান আটক করেন। এ সময় তাদের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।

 

দাবিকৃত চাঁদা না দেওয়ায় লোহার রড দিয়ে বিক্রয় প্রতিনিধিকে এলোপাতাড়ি মারধর করেন খুকুমণি ও তার বাহিনী। তারা ওই এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত হট্টগোল করেন। পরে জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের সাথে উগ্র আচরণসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে খুকু মণিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। একই সঙ্গে আহত বিক্রয় প্রতিনিধিদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।

 

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, আমরা ৯৯৯ এর মেসেজ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ঘটনার সত্যতা মেলে। পরে ঘটনাস্থল থেকে মূল হোতা তাজনীনকে আটক করে থানায় নেওয়া হয়। এ ব্যাপারে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানির সাভার জোনের ম্যানেজার মোক্তার হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।

 

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) উম্মে হানি বলেন, আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews