1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 11:45 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

আশুলিয়ায় পৃথক হামলায় শিক্ষকসহ আহত ৩

  • আপডেট টাইম : Sunday, June 26, 2022
  • 458

বাংলা ফটো নিউজ : পৃথক ঘটনায় সাভারের আশুলিয়ায় এক কলেজ শিক্ষকসহ তিন জনকে ছুরিকাঘাতে ও পিটিয়ে জখম। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

প্রতক্ষ্যদর্শীরা জানায়, আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকায় শনিবার দুপুরে হাজী ইউসুন আলী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের শিক্ষক উৎপল কুমার সরকারকে পূর্ব শক্রুতার জের ধরে পিটিয়ে গুরুতর জখম করে এক শিক্ষার্থী। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

 

অপরদিকে পূর্ব শক্রুতার জের ধরে আশুলিয়ার গাজীরচট শেরআলী মার্কেট এলাকায় শনিবার দিবাগত মধ্যরাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল হাসনাত আজাদসহ দুই জনকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। হাসনাতের শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় পরে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেফার করা হয়।

 

এ ব্যপারে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম কামরুজ্জামান জানায়, সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে আবুল হাসনাত আজাদের ঘটনার অভিযুক্তদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews