1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 11:46 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে আশ্রয়ণ প্রকল্পে ঘর পাচ্ছে আরো ৭৫ পরিবার

  • আপডেট টাইম : Wednesday, July 20, 2022
  • 441

বাংলা ফটো নিউজ : ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের সাভার উপজেলায় তৃতীয় পর্যায়ে ঘর পাবে ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার।

 

বুধবার (২০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কার্যক্রমটি শুভ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাভার উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

 

সংবাদ সম্মেলনে জানা গেছে, সাভার উপজেলায় ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য বরাদ্দ পাওয়া গিয়েছে। এবারের বরাদ্দের মধ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের কান্দিবৈলারপুর মৌজায় ৮৬ শতক জমিতে ৪৩টি, বিরুলিয়া ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে ১টি এবং সাভার সদর ইউনিয়নের খঞ্জনকাঠি মৌজায় ৬২ শতক জমিতে মোট ৩১টি পরিবারকে অর্থাৎ সাভার উপজেলায় মোট ৭৫টি পরিবারকে প্রধানমন্ত্রী ঘর হস্তান্তর করবেন। এসব গৃহে থাকবে দু’টি শয়নকক্ষ, বারান্দা, রান্নাঘর ও শৌচাগার।

 

নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে ২ শতাংশ জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১১টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৩য় পর্যায়ের ২য় ধাপে ২৬ হাজার ২২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। তালিকা ভিত্তিক আবেদনকারীদের প্রত্যেকের আলাদা সাক্ষাৎকার গ্রহণ ও সরেজমিন পরিদর্শনের মাধ্যমে যথাযথ উপকারভোগী বাছাই ও তাদের জন্য বন্দোবস্তকৃত ঘরে বসবাসের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

 

তিনি আরও বলেন, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের তৎপরতায় উদ্ধারকৃত ১৫০ শতাংশ খাস জমির বর্তমান গড় বাজার মূল্য আনুমানিক প্রায় ১৬ কোটি ৪ লাখ টাকা।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুর রহমান, সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews