1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 24, 2026, 11:45 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত নারীসহ দুই জনের মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, July 25, 2022
  • 658

বাংলা ফটো নিউজ : সাভার ও আশুলিয়ায় অজ্ঞাত এক নারীসহ দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ জুলাই) সকালে সাভার পৌর এলাকার কর্ণপাড়া মহল্লা ও আশুলিয়ার জিরাবো এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

 

পুলিশ জানায়, সকালে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লার মামুন এর নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির নিচে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত (৩৫) বছর বয়সী এক নারীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন বলেন,অজ্ঞাত ওই নারীর নাম পরিচয় জানার চেষ্টা চলছে এবং কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

 

অপরদিকে আশুলিয়ার জিরাবো বটতলা এলাকা থেকে রফিকুল ইসলাম নামের (২৫) এক যুবকের লাশ উদ্ধার করা হয়। সকালে বটতলা এলাকার একটি পরিত্যক্ত মাঠে গলায় গামছা পেছানো অবস্থায় তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।

 

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব বলেন, ওই যুবকের কিভাবে মৃত্যু হয়েছে তদন্ত চলছে ও আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে নিহতের পরিবারের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews